Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা ২০২৬

দেশের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অধীনে পঞ্চম ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা  ২০২৬


এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তিন মাস মেয়াদি এই কোর্সের মোট সময়সীমা ৬০০ ঘণ্টা। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এই প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।

যে জেলাগুলোতে আবেদন করা যাবে

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর।

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী।

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল।

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও।

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা।

সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।

শিক্ষাগত যোগ্যতা

১. প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর।

অগ্রাধিকার যাদের দেওয়া হবে

১. প্রতিটি ব্যাচে কমপক্ষে ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।
২. কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৩. যাদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করতে যেসব কাগজ লাগবে

  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

  • কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ

প্রশিক্ষণে যে সুযোগ-সুবিধা থাকবে

১. এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো ধরনের ফি দিতে হবে না।
২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন।
৩. সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকেলের নাশতা প্রদান করা হবে।
৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে।

ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য

১. অনলাইনে আবেদন করার শেষ সময়: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ৬ মার্চ ২০২৬।
৩. পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।
৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে: ১০ মার্চ ২০২৬।


কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের লিংক-  Apply Now

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement